আজ সারা দেশে বিএনপির অবস্থান কর্মসূচি
সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আজ শনিবার সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে ২ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। দলের কেন্দ্রীয় নেতারা এসব কর্মসূচিতে অংশ নেবেন বলে শুক্রবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। কর্মসূচি অনুযায়ী ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণ কমিটি যৌথভাবে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে। ....
